31 October 2026, 12:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

Source: Lakhokantho / Bangladesh

সংবাদ থেকে

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

দুপুর ১২টার দিকে জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের নেতৃত্বে জেলা ডাকবাংলা প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ হাসান চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্লোগানে শহরের সড়কগুলো মুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় নেতাকর্মীদের আবির মাখানো, নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে দেখা যায়।

শোভাযাত্রা শেষে জেলা ডাকবাংলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু।

Original report: Lakhokantho

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending