এভিন্স টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৯ পয়সা লোকসান হয়েছিল।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

