২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খুলনায় পৃথক তিন ঘটনায় গুলিবিদ্ধ ৩ : ল্যাপটপের ব্যাগ ছিনতাই

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

# মোটরসাইকেলে এসে হামলা, যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা আহত #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় পৃথক তিনটি ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাদের মধ্যে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা রয়েছেন। অপরজন একটি সিগারেট কোম্পানির কর্মী। মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে নগরীর নিরালা আবাসিক এলাকা এবং বটিয়াঘাটা উপজেলায় এসব ঘটনা ঘটে। তিনটি ঘটনাতেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। নগরীর নিরালা এলাকায় গুলিবিদ্ধ সিগারেট কোম্পানির কর্মীর কাছে থাকা একটি ল্যাপটপের ব্যাগও ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের অহিদুল ইসলাম বাদল (৩৫), নগরীর সবুজবাগ এলাকার সালমান (২৩) এবং বটিয়াঘাটার বড় কড়িয়া এলাকার মো. সোহেল শেখ (৩৪)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ছয়টার দিকে বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে গুলিবিদ্ধ হন বাদল। তিনি আলতাফ হাওলাদারের ছেলে এবং জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। বাদলের ভাই বাহাদুর মুন্সী জানান, বিকেলে বটিয়াঘাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে চক্রাখালী এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন বাদল। এ সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বটিয়াঘাটা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে গুলিবিদ্ধ হন সালমান। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মী।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর