নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Source: Dainik Jahan / Crime

সংবাদ থেকে
নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান চয়ন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে জেলা শহরের সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকারি হাসপাতাল সড়কস্থ আদর হসপিটালের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
Original report: Dainik Jahan
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗