আলহাজ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ টেক্সটাইল গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা লোকসান হয়েছিল।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
