29 October 2026, 22:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আদালতের নির্দেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো

Source: Arthosuchak / International

সংবাদ থেকে

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো। পাসপোর্ট জমা দেওয়ার আদালতের নির্দেশ অমান্য করার পর তাঁর দেশত্যাগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে তিনি ছোট ভাই এদুয়ার্দো বলসোনারোর সঙ্গে দেখা করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে গত সোমবার (২৬ অক্টোবর) ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট ৪৫ বছর বয়সী ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সব পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পাসপোর্ট জমা না দেওয়ায় মঙ্গলবার ফেডারেল পুলিশ সেগুলো বাতিল করে।

তবে ফ্লাভিও ঠিক কোন পথে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর্জেন্টিনার কর্তৃপক্ষও জানিয়েছে, দেশটির সীমান্ত দিয়ে তাঁর প্রবেশের কোনো রেকর্ড নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাভিও ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা দেওয়া হবে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending