‘ইসলামি শিক্ষার পরিপন্থি’, আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান
Source: Bogura Live / Bangladesh
সংবাদ থেকে
আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এতে প্রতিবছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে চিকিৎসকদের এ অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে চিকিৎসকেরা জানিয়েছেন, ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’-এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করে তালেবান সরকার একের পর এক নির্দেশ জারি করছে। কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধের সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Original report: Bogura Live
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗