৫৮ বছর কাটিয়েছেন দুবাইয়ে, হাজারো বাঙালির প্রবাসজীবনের সঙ্গী হামিদুর রহমান আর নেই

সংবাদ থেকে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘ ৫৮ বছর ধরে নির্মাণ ঠিকাদার হিসেবে ব্যবসা করেছেন হামিদুর রহমান। তার হাত ধরে কয়েক হাজার বাঙালি পাড়ি জমিয়েছেন দেশটিতে, যাদের অনেকেই এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই প্রবাসী ব্যবসায়ী হামিদুর রহমান আর নেই।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরের বাদুড়তলা হারেছশাহ লেইনের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। তার জ্যেষ্ঠ নাতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন।
মঙ্গলবার বাদ জোহর নগরের জঙ্গিশাহ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপের নজর মোহাম্মদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗