ছুটির নতুন ট্রেন্ড এখন ‘পোজ-কেশন’

সংবাদ থেকে
ঘুরতে যাওয়ার সংজ্ঞাটাই যেন পুরোপুরি বদলে দিয়েছে বর্তমান প্রজন্ম। একসময় ছুটি বা অবকাশ যাপন মানেই ছিল রুটিনের বাঁধাধরা জীবন থেকে পালিয়ে একটু মানসিক শান্তি খোঁজা কিংবা নতুন কোনো জায়গার সংস্কৃতি ও প্রকৃতির সান্নিধ্যে কটা দিন অলস সময় কাটানো। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে স্মৃতির পাতা শুধু মনে ধরে রাখতে রাজি নয় জেন-জি বা মিলেনিয়ালরা। হানিমুন হোক কিংবা বিবাহবার্ষিকী, জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে নিখুঁত ক্যামেরাবন্দি করতে বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এক ট্রেন্ড, যার নাম ‘পোজ়-কেশন’ (Pose-cation)।
সহজ কথায়, পোজ়-কেশন হলো এমন একটি ছুটি, যার মূল কেন্দ্রবিন্দুতে থাকে একটি প্রফেশনাল ফোটোশুট। যেখানে অপরূপ কোনো গন্তব্য হয়ে ওঠে ছবির ব্যাকগ্রাউন্ড আর সেই ছবিগুলোই হয়ে ওঠে ভ্রমণের সেরা স্যুভেনিয়র বা স্মৃতিচিহ্ন। শুধু তাই নয়, ফ্যাশনেবল লুকে নিখুঁত ফ্রেম পেতে আজকাল আলাদা করে বাজেটও বরাদ্দ করছেন তরুণ-তরুণীরা।
সোশ্যাল মিডিয়ার প্রভাব: ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টিকটকের যুগে নিজেদের প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলতে নান্দনিক ও প্রফেশনাল মানের ছবি এখন তরুণ প্রজন্মের অন্যতম প্রধান চাহিদা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗