২৯ অক্টোবর ২০২৬, ০০:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দামুড়হুদায় ঘুমন্ত যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

সূত্র: Meherpur Pratidin / অপরাধ

সংবাদ থেকে

দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামে রাত দুইটার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় হোসেন (২৪) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই সদৃশ কোপ মেরে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। বর্তমানে তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করেন। আহত হোসেন দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতের কোনো এক সময় অজ্ঞাত হামলাকারীরা ঘরে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে গভীর কোপ (জবাই সদৃশ) মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে হোসেনের চিৎকার ও ছটফটানি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর