নগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চসিক প্রশাসক

সংবাদ থেকে
চট্টগ্রাম: নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানোর ফলে নগরীর সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব অবৈধ স্থাপনা ও প্রচারসামগ্রী অপসারণের মাধ্যমে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗