31 October 2026, 10:46 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Source: TechZoom / Bangladesh

সংবাদ থেকে

কমপ্যাক্ট আকারের স্মার্টফোনে বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরার সমন্বয় নিয়ে আলোচনায় এসেছে শাওমির সাব-ব্র্যান্ড পোকোর সম্ভাব্য নতুন হ্যান্ডসেট পোকো এক্স৮এস (Poco X8s)। অনলাইনে প্রচারিত স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে ৬.৩৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর এবং ৬,৩৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) সিলিকন-কার্বন ব্যাটারি।

ফাঁস হওয়া তথ্যে আরও দাবি করা হয়েছে, ফোনটিতে ১০০ ওয়াটের তারযুক্ত ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। তবে পোকোর পক্ষ থেকে মডেলটির নাম, স্পেসিফিকেশন, দাম ও বাজারজাতকরণের সময় নিশ্চিত করা না হলে এসব তথ্যকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করতে হবে।

প্রচারিত তথ্য অনুযায়ী, পোকো এক্স৮এস-এ থাকতে পারে ৬.৩৫ ইঞ্চির ১.৫কে রেজোলিউশনের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এর রেজোলিউশন ১২২০×২৬৫৬ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল হতে পারে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending