10 November 2026, 04:00 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’, তাদের কুরিয়ার ও পার্সেল সেবায় আনুষ্ঠানিকভাবে চালু করেছে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (DPOD)। এই সুবিধার মাধ্যমে পার্সেল Out for Delivery স্ট্যাটাসে গেলে গ্রাহকরা SMS-এ একটি Payment Link পাবেন। লিংকে গিয়ে Pay Now অপশনে ট্যাপ করে ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের (MFS) মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ফলে পেমেন্টের জন্য আগে থেকে নগদ টাকা রাখা, ভাঙতি টাকা জোগাড় করা কিংবা পেমেন্ট করার জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। কুরিয়ার ডেলিভারিতে গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা, নমনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি চালু করার মাধ্যমে পাঠাও কুরিয়ার ডেলিভারি প্রক্রিয়ার একটি দীর্ঘদিনের প্রচলিত সমস্যার সমাধান এনে দিয়েছে। ইতিপূর্বে ডেলিভারি নেওয়ার সময় গ্রাহকদের নগদ টাকা প্রস্তুত রাখা বা ভাঙতি মেলানোর যে ঝামেলা পোহাতে হতো, এই নতুন সুবিধার ফলে তার অবসান ঘটবে। পার্সেল হাতে পাওয়ার মুহূর্তে বা পূর্বে নিরাপদ ও দ্রুত ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহক যদি ডেলিভারির স্থানে উপস্থিত নাও থাকেন, তারপরেও পেমেন্ট করতে কোন অসুবিধা হবে না। ফলে ডেলিভারি প্রক্রিয়া হবে আরও দ্রুত ও গ্রাহকবান্ধব।

এই উদ্যোগটি পাঠাও কুরিয়ারের সাথে যুক্ত মার্চেন্টদের জন্যও নতুন মাত্রা নিয়ে এসেছে। ডেলিভারির পয়েন্টে একাধিক পেমেন্ট বিকল্প থাকায় মার্চেন্টদের গ্রাহকগণ কেনাকাটার শেষ ধাপ পর্যন্ত ঝামেলামুক্ত থাকতে পারবেন, যা গ্রাহকের অভিজ্ঞতাকে আরও আস্থাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করতে কার্যকর ভূমিকা রাখবে। এটি কুরিয়ার খাতে প্রথাগত ক্যাশ-নির্ভরতাকে পরিবর্তিত করে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন সংস্কৃতি গড়ে তুলবে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending