ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আইনি স্বীকৃতি বা অনুমোদন ছাড়াই ভেটেরিনারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে ঝিনাইদহে এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাউন্সিলের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিনাক্ষী নাগ উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







