নিজ জিম্মায় শ্বশুরবাড়ি গেলেন পুলিশ কন্যা তামান্না
সংবাদ থেকে
বগুড়ার আলোচিত পুলিশ কন্যা তামান্না নিজ জিম্মায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়ি চলে গেছেন। আদালত প্রাঙ্গণ থেকে তাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেওয়ার পর ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বগুড়ার আদমদীঘি থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী তামান্নাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার আদেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে পুলিশ তামান্নাকে উদ্ধার করে বগুড়া সদর থানায় নিরাপত্তা হেফাজতে নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, আদালত তামান্নাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি নিজ জিম্মায় চলে যেতে চাইলে সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗