ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদাতবার্ষিকী পালিত

সংবাদ থেকে
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗