২৮ অক্টোবর ২০২৬, ২২:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সূত্র: Dainik Jahan / খেলা

সংবাদ থেকে

শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এক আকর্ষণীয় বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​”শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় মুখোমুখি হয় বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল এবং বড়ভিটা গার্লস উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। অবশেষে ট্রাইবেকারে বড়ভিটা গার্লস উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল জয়লাভ করে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর