বাংলাদেশে তৈরি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রশিক্ষণ মডিউলের আন্তর্জাতিক যাত্রা শুরু

সংবাদ থেকে
বাংলাদেশে তৈরি প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ব্যাংকিং প্রশিক্ষণ মডিউল এবার আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারিত হচ্ছে। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়ার সুরাবায়ায় চার দিনব্যাপী প্রশিক্ষক তৈরির কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসি, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি মডিউলটির আন্তর্জাতিক সম্প্রসারণে এটি নতুন ধাপ।
বুধবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
‘ব্রেকিং অ্যাটিটিউডিনাল ব্যারিয়ারস: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক কর্মসূচিটি ১২ থেকে ১৫ অক্টোবর ২০২৬ সুরাবায়ার ইনস্টিটিউট টেকনোলজি সেপুলুহ নোপেম্বারে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকার, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকর্মী, শিক্ষাবিদ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

