ডেঙ্গুতে মৃত্যু ৪০৯ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের
Source: Bogura Live / Health
সংবাদ থেকে
চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) এডিস মশাবাহিত এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০৯ জনের মৃত্যু হলো।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।
Original report: Bogura Live
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗