কাকিনায় স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগ, বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

সংবাদ থেকে
কর্মসূচি থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পরে আন্দোলনকারীরা এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। কর্মসূচি চলাকালে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্মারকলিপি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আন্দোলনকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, শিশুর নিরাপত্তা, মর্যাদা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



