২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর বিয়ের প্রস্তাব নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সূত্র: Lakhokantho / বাংলাদেশ

সংবাদ থেকে

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে কিশোরীর পরিবার এতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তাদের বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর