রাজশাহীকে বাসযোগ্য নগরী করতে পরিবেশ ব্যবস্থাপনায় জোর

সংবাদ থেকে
রাজশাহী মহানগরীকে আরও বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণ, জলাধার রক্ষা, সবুজায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মানচিত্র দেখুন
বুধবার (২৮ অক্টোবর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও সুন্দর হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। এ জন্য নগরবাসীর পরামর্শ নিয়ে নগরীকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ চলছে।মানচিত্র দেখুন
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


