২৮ অক্টোবর ২০২৬, ২১:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাবি শিক্ষকের সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, লাঞ্ছিতের অভিযোগ

সূত্র: Silkcity News / শিক্ষা

সংবাদ থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা বুলবুল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উর্দু বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌকির আহমেদ ডিসকলিজিয়েট হওয়ায় প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারছিলেন না। এ বিষয়ে বিভাগীয় সভাপতির সঙ্গে কথা বলতে যান বুলবুল রহমান। তবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ওই শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া সম্ভব নয় বলে জানান সভাপতি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করার অভিযোগ ওঠে বুলবুলের বিরুদ্ধে।

অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বুলবুল তাঁকে ফোন করে দেখা করতে চান। পরে প্যারিস রোডের মোড়ে তাঁদের দেখা হয়। তিনি ভেবেছিলেন, বুলবুল একাই আসবেন। কিন্তু তিনি মোটরসাইকেলে করে আরও দুজনকে সঙ্গে নিয়ে আসেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর