কিডনি রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস মেশিন উপহার দিল পার্কভিউ

সংবাদ থেকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সহজ ও গতিশীল করতে বুধবার (২৮ অক্টোবর) সকালে আধুনিক একটি হেমোডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। জাপানের নিপ্রো করপোরেশনের তৈরি SURDIAL™ 55 Plus মডেলের মেশিনটি হাসপাতালের কিডনি রোগীদের চিকিৎসাসেবা উন্নয়ন ও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগের লক্ষ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখা।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, কিডনি রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রোগীকে দীর্ঘ সময় ধরে এ চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহায়তা করতে মেশিনটি উপহার দিতে পেরে তাঁরা আনন্দিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




