যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার পর একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗