সন্দ্বীপে বসতভিটার মাঝখান দিয়ে সড়ক নির্মাণের চেষ্টায় যুবদল নেতা, প্রশাসনের হস্তক্ষেপ চান পরিবার

সংবাদ থেকে
চট্টগ্রামের সন্দ্বীপে একটি পরিবারের পৈতৃক বসতভিটার মাঝখান দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা, হামলা, হুমকি, মাছ ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষা ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে তালুকদার পরিবার।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মাস্টার জাফরুল হক তালুকদার।
লিখিত বক্তব্যে জাফরুল হক তালুকদার বলেন, সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। কিন্তু গত দুই বছর ধরে প্রতিবেশী জাকারিয়া তসলিম তাঁদের বসতভিটার মাঝখান দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗