29 October 2026, 06:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জাপানের ‘ও-সোজি’ মডেলে যাচ্ছে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: জাপানের ‘ও-সোজি’ দর্শনের আলোকে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যােগ নিয়েছে ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম৷ ডেঙ্গু প্রতিরোধে স্কুলে স্কুলে গঠন করা ‘ক্লিন স্কুল টিম’ এর সদস্যদের নিয়েই এই মডেলে স্কুল পরিছন্নতার উদ্যােগ নিচ্ছেন এই জেলা প্রশাসক৷ প্রাথমিকভাবে ঢাকার একুশটি স্কুলকে নির্বাচন করা হচ্ছে৷

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ক্লিন স্কুল টিম’ এর পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি৷ ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যােগের উদ্বোধন করেন।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম, সাপ্তাহিক ডেঙ্গু ঝুঁকি পরিদর্শন, বর্জ্য পৃথকীকরণ এবং শিক্ষার্থীদের বাসাভিত্তিক পরিচ্ছন্নতা চর্চা চালুর পরিকল্পনা করা হয়েছে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending