১৩ নভেম্বর ২০২৬, ১৪:০৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অজ্ঞতা নাকি কমনসেন্সের প্রশ্ন

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: মেট্রোরেলে ওঠার আগেই আমি আমার ব্যাগটি পিঠ থেকে নামিয়ে হাতে নিই। এর পর মেট্রোতে উঠে ব্যাগটি হাতেই রাখি। অন্তত ১০ ভাগ যাত্রী ব্যাগটি হাতেই রাখে। তবে মুশকিলের ব্যাপার হলো- ৯০ ভাগ যাত্রীই তাদের ব্যাগটি হাতে না নিয়ে পিঠেই রেখে দেয়। ফলে একদিকে যেমন স্থান সংকুলান না হওয়া মেট্রোরেলের জায়গা দখল করছে, অন্যদিকে অন্যান্য যাত্রীদের ব্যাপকভাবে কষ্ট দিচ্ছে। এমনকি ব্যাগওয়ালা বেশিরভাগ ব্যক্তিই বিষয়টি নিয়ে কথা বললে গ্রাহ্য করেন না, বরং উলটো কথা শুনিয়ে দেন। কেউ কেউ তো ঝগড়া ও মারামারি পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি করেন।

মেট্রোতে লক্ষ্য করা গেছে, ব্যাগ নিয়ে বের হওয়া বেশিরভাগ যাত্রীই তরুণ। বয়স্কো যারা ব্যাগ নিয়ে ওঠেন তারা নিজেরাই নামিয়ে নেন অথবা কেউ বললে দ্রুত ব্যাগ পীঠ থেকে নামিয়ে হাতে নিয়ে নিচে ধরেন। এতে অন্যান্য যাত্রীদের দাঁড়াতে সহজ হয়।

সম্প্রতি আগারগাঁও থেকে মতিঝিলগামী দুই যাত্রী অনেক কষ্টে মেট্রোতে ওঠেন। দুজনের পিঠেই দু’টি ব্যাগ। এবং সেগুলো দেখতে বেশ বড়। অন্তত আরও দু’জনের জায়গা দখল করেছে। দাঁড়ানোর জায়গা নেই, তবুও ব্যাগ পিঠে রেখেই ঠেলছেন। একজন যাত্রী বললেন, ‘ব্যাগ পিঠ থেকে নামিয়ে হাতে নিন।’ ওনারা দু’জনই ক্ষেপে উঠলেন- ‘ব্যাগ কেন হাতে নিবো? আপনি কচু জানেন।’ জবাবে অনেক যাত্রী তাদের কথার প্রতিবাদ করলেন। তবুও কাজ হলো না। ওনারা ওই ভিড়ে ব্যাগ পিঠেই রাখলেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর