6 November 2026, 10:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নগরীর খালিশপুরে কেসিসির অবৈধ ফুটপাত দখলদার উচ্ছেদ অভিযান

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিন ব্যাপী নগরীর খালিশপুরে ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। দখলদার স্থাপনা এ অভিযানে উচ্ছেদ করে রেকর্ড করেছে কেসিসি। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান দখলদারদের মনে ভীতির সঞ্চার করেছে।

এটা নগরবাসী ইতিবাচক হিসেবে দেখছে। বুধবার সকালে টিমটি নগরীর খালিশপুর লাল হাসপাতাল সড়ক, বিআইডিসি সড়ক। তারা লাল হাসপাতাল মোড়ে অভিযানে বাধা দেয়ায় বাচ্চু নামের একজন স্বেচ্ছাসেবকদলের নেতাকে আটক করে। পরে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। একই অবস্থা হয় কদমতলা মোড়ে।

তবে বিআইডিসি সড়কে উচ্ছেদ টিমটি আসার আগেই দখলদাররা নিজ উদ্যোগে ফুটপাত খালি করে দেয়ং। অভিযান টিমটি নতুন রাস্তা অতিক্রম করার সময় নতুন রাস্তার মোড়ে উচ্ছেদ অভিযান চালায়। এছাড়া তারা শিববাড়ি ও গোয়ালখালি মোড়ে চেকিং পয়েন্ট বসিয়ে অবৈধ ইজিবাইক আটক করে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending