৩০ অক্টোবর ২০২৬, ১৮:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নিজ কার্যালয়ে ‘মারধরের’ শিকার আইইডিসিআর পরিচালক

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট : সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে একটি বৈঠক চলাকালে টেনেহিঁচড়ে বের করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই সময় সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক চলছিল।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, বৈঠক শুরুর প্রায় পাঁচ মিনিটের মাথায় ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানসহ ৮ থেকে ১০ জন ওই কক্ষে প্রবেশ করেন। এরপর বৈঠকে চেয়ারে বসে থাকা পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আইইডিসিআরের কার্যালয়ের সিসিটিভি ফুটেজে পরিচালককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর মারধরের দৃশ্য দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মরত একাধিক কর্মকর্তা বলেন, পরিচালককে কক্ষের ভেতর থেকে বাইরে নিয়ে আসার পরও মারধর করা হয়। কোনো ধরনের কথাবার্তা ছাড়াই তাকে মারধর করা হয়েছে। তাদের ভাষ্য, এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ জনের মতো লোকজন সেখানে এসেছিলেন। ডা. জাকির মাস দুই আগেই আইইডিসিআর এর ফিল্ড ইপিওডিমোওলজি ট্রেনিং প্রোগামের (এফইটিপি) প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর