31 October 2026, 01:46 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

হাটহাজারীর হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো.সানাউল্লাহ নামক এক ব্যক্তিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর)বুধবার বেলা দশটার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়ন সংলগ্ন হালদা নদীর অংশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের ভিক্তিতে উল্লেখিত এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় রাউজান উপজেলার মো.সানাউল্লাহ নামক এক ব্যক্তিকে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত থাকার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনায় সিনিয়র হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী এবং ছিপাতলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সার্ভিক সহযোগিতা করেন।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending