৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে ১’শ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে এএসআই তারিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় মাদকদ্রব্য মজুত ও বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্তোষ তাঁতী (৩৫), শুভ পানিকা (২৫) ও প্রশান্ত তাঁতী (২২) পালিয়ে যান। পরে তাদের বসতবাড়ি সংলগ্ন এলাকা থেকে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর