1 November 2026, 22:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাইবার হামলা ঠেকাতে জরুরি পদক্ষেপ নিচ্ছে জাপান

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: একের পর এক সাইবার হামলা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে জাপান সরকার। আগামী সপ্তাহের মধ্যে সাইবার হামলা মোকাবিলায় একটি জরুরি পদক্ষেপের প্যাকেজ চূড়ান্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

ইয়োমিউরি শিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সাইবার হামলার বিষয়ে মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের প্রথম বৈঠকে এ পরিকল্পনার কথা জানান জাপানের প্রধানমন্ত্রী।

নতুন ব্যবস্থায় সাইবার হামলা হওয়ার পর শুধু ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার পরিবর্তে হামলার উৎস শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপান যে ‘অ্যাকটিভ সাইবার ডিফেন্স’ ব্যবস্থা গড়ে তুলছে, তার আওতায় পুলিশ ও আত্মরক্ষা বাহিনী নির্দিষ্ট পরিস্থিতিতে হামলায় ব্যবহৃত সার্ভারে প্রবেশ করে হুমকি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নিতে পারবে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending