11 November 2026, 03:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ঠাকুরগাঁও-১ আসনে ভোট শুরু, অনিয়মের শঙ্কা জামায়াতের

Source: Arthosuchak / Politics

সংবাদ থেকে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের আগেই অনিয়মের আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনে নয় দফা অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতের মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের পক্ষপাতিত্বসহ নয় দফা অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোটে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ভোটগ্রহণ থেকে ফল ঘোষণা পর্যন্ত নজরদারি জোরদার, অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এবং সেনা মোতায়েনের দাবি জানিয়েছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending