৯০% ভোট গণনা শেষ হলেও কাটেনি অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

সংবাদ থেকে
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, কোনো প্রধান রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। ভোটের ফলাফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এগিয়ে থাকলেও, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার পুনরায় ক্ষমতায় ফেরার বিষয়টি এখন প্রতিদ্বন্দ্বী দলগুলোকে নিয়ে জোট গঠনের ওপর নির্ভর করছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বুধবার (২৮ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ৫০ লাখেরও বেশি ভোট গণনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ৫৩টি আসন পাওয়ার পথে রয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






