16 November 2026, 02:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

উচ্ছেদের পরও সড়ক-ফুটপাত দখল, এবার দখলদারদের খুঁজছে আদালত

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

উচ্ছেদ করা হয়েছিল অবৈধ স্থাপনা। কিন্তু সেই উচ্ছেদের পর আবারও দখল হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি এবং ফুটপাত। এতে চাঁদপুরের বাবুরহাট বাজার এলাকায় সড়ক সংকুচিত হয়ে যানজট তৈরি হচ্ছে, ব্যাহত হচ্ছে যানবাহন ও পথচারীদের চলাচল। এবার এসব অবৈধ স্থাপনার দখলদারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আগামী ১২ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা ও দখলদারদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন জমা দিতে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ নির্দেশ দেওয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending