14 November 2026, 05:01 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সজারু ও খরগোশের গল্প

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

বনের এক জায়গায় একটি সজারু ও একটি খরগোশ বাস করত। খরগোশটি খুব দ্রুত দৌড়াতে পারত। এ জন্য খরগোশের ভীষণ অহংকার ছিল। সে প্রায়ই সজারুকে বলত, ‘ও ভাই সজারু! তোমার গায়ে এত কাঁটা নিয়ে তুমি কীভাবে বনে চলাফেরা করো? একটু দ্রুত দৌড়াতেও তো পারো না! তোমাকে দেখে আমার ভীষণ মায়া হয়।’ বলেই খরগোশ হো-হো করে হাসত।

খরগোশের এমন আচরণে সজারু ভীষণ কষ্ট পেত। তবু সজারু খুব শান্তভাবে বলত, ‘দ্রুত দৌড়ানো কি ভালো? যেকোনো সময় বিপদ হতে পারে!’ খরগোশ সজারুর কথা শুনে হেসে বলত, ‘হ্যাঁ, পড়ে যাওয়ার অবশ্যই ভয় আছে। কিন্তু অন্য বন্যপ্রাণীদের দ্বারা বিপদ এলে আমি দৌড়ে পালাব। তোমার মতো কাঁটা নিয়ে গুটিসুটি মেরে বসে থাকব না।’

একদিন সকালে দুজন খাবারের সন্ধানে বনের ভেতর গেল। কিছুদূর এগিয়ে তারা একটি ঝোপের পাশে তাজা গাজরের পাতা দেখতে পেল। খরগোশ আনন্দে সামনে ছুটে গেল। কিন্তু সজারু তাকে থামিয়ে বলল, ‘একটু দাঁড়াও! পাতাগুলো এখানে কীভাবে এল? আগে চারপাশটা দেখে নিই!’

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending