এইচএসসির ফল প্রকাশ শনিবার
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে শনিবার ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়,পদ্ধতি ও ফল জানার উপায় সম্পর্কে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেটি প্রকাশ করা হয়নি।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗