ট্রাক থামিয়ে পকেটে পুরলো ৩০ হাজার ইয়াবা, সাতকানিয়া থানার এসআইসহ তিনজন প্রত্যাহার
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উঠেছে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
পুলিশ জানিয়েছে, ইয়াবা লুটের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗