2 November 2026, 15:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা

Source: Arthosuchak / International

সংবাদ থেকে

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৭৪৯টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে পরিচালিত এ অভিযানে ২৩৯ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। একই সময়ে হুথিদের ১১৭টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি।

তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চালানো অভিযানে হুথিদের বিভিন্ন কমান্ড সেন্টার, দুর্গ, গোলাবর্ষণের অবস্থান, যোদ্ধাদের সমাবেশস্থল এবং রসদ সরবরাহের পথ লক্ষ্য করে হামলা চালানো হয়। হুথিদের মাঠপর্যায়ের নেতৃত্বের কার্যক্রম ব্যাহত করা, গোলাবর্ষণের অবস্থান অকার্যকর করা এবং সম্মুখসারির যোদ্ধাদের কাছে রসদ পৌঁছানো বাধাগ্রস্ত করাই ছিল এসব হামলার উদ্দেশ্য।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending