7 November 2026, 01:41 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হাবিজাবি কিসের পাতা

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

ছোটবেলায় আমরা অনেক রকমের খেলা খেলতাম বাড়ির উঠোনে। একান্নবর্তী পরিবারে আমাদের সদস্যসংখ্যা ছিল চল্লিশের কাছাকাছি। চাচাতো, জেঠাতো ভাইবোন মিলে সবাই মনের আনন্দে খেলতাম। ছাগল কুরকুরানি, ভাই-বোন, বউছি, রাঁধা-রাঁধি, আরও কত রকমের খেলা! তবে সব খেলার মধ্যে ‘হাবিজাবি কিসের পাতা’ খেলাটি আমার ভীষণ ভালো লাগত।

হাবিজাবি কিসের পাতা খেলার জন্য আমরা প্রথমে একটা কাঠি দিয়ে মাটিতে গোল গোল বৃত্তের মতো এঁকে নিতাম। যতজন খেলায় অংশগ্রহণ করত, তার চেয়ে একটি গোল কম করা হতো। সবার মধ্য থেকে আলোচনার মাধ্যমে একজনকে প্রথমে রাজা বানানো হতো। আর সবাই রাজার অনুসারী, মানে প্রজা। রাজার জন্য আমাদের বিপরীত পাশে বড় একটি গোল বৃত্ত আঁকা হতো। আমরা প্রজারা সবাই এক সারিতে পাশাপাশি দাঁড়িয়ে যেতাম ছোট বৃত্তগুলোর মধ্যে। রাজা বড় বৃত্ত, মানে রাজার সিংহাসনে দাঁড়িয়ে শুরু করতেন হুকুম জারি।

রেডি, ওয়ান, টু, থ্রি করে রাজার আদেশ শুরু। এবার আমরা প্রজারা সবাই একসঙ্গে বলে উঠতাম, ‘হাবিজাবি কিসের পাতা?’ এটা মূলত রাজার কাছে আমাদের অনুমতি প্রকাশ করা। এরপর রাজা যে গাছের পাতার নাম বলতেন, আমরা সবাই একনিশ্বাসে ছুটে গিয়ে সেই পাতা ছিঁড়ে এনে রাজার হাতে তুলে দিতাম।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending