চট্টগ্রামে মামলার চাপ, দক্ষ বিচারকদের পদায়ন করতে চান আইনমন্ত্রী

সংবাদ থেকে
ঢাকা ও চট্টগ্রামসহ বড় নগরগুলোতে মামলার চাপ বেশি। এসব জায়গায় দ্রুত মামলা নিষ্পত্তি করতে দক্ষ বিচারকদের বাছাই করে পদায়ন করতে চায় সরকার। একই সঙ্গে আদালতে দেরিতে আসা ও আগেভাগে চলে যাওয়া বিচারকদের সতর্ক করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আয়েশি চাকরি করতে চাইলে তাঁদের এমন জায়গায় পদায়ন করা হবে, যেখানে তাঁরা আয়েশ করে চাকরি করতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতের কনফারেন্স রুমে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ বড় নগরগুলোতে মামলার চাপ অনেক। এসব জায়গায় যারা দক্ষতা দেখাতে পারবেন এবং দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন, তাদের বাছাই করে পদায়ন করতে চায় সরকার।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗