মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে: বিএসইসি চেয়ারম্যান

সংবাদ থেকে
পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং মিউচুয়াল ফান্ড খাতের বিকাশে বিদ্যমান বিধিমালা আরও কার্যকর করতে অংশীজনদের মতামত কমিশনের কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের পরামর্শ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং মিউচুয়াল ফান্ড খাতের বিকাশে বিদ্যমান বিধিমালা আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনায় পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের মতামত ও সুপারিশ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
