4 November 2026, 04:01 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ফ্রান্সে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, দূতাবাসের সতরকবার্তা

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ব্যবহার করে ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চাওয়ার অভিযোগ পাওয়ার পর ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দূতাবাসের কনস্যুলার শাখার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি বিভিন্ন ফোন নম্বর থেকে কল করে দূতাবাসের পরিচয় ব্যবহার করে ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ওটিপি চাইছেন বলে দূতাবাসের নজরে এসেছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে বাংলাদেশ দূতাবাস, প্যারিসে কোনো ব্যক্তি কর্মরত নন।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending