জ্বালানি তেলের দাম কমল
সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এর মাধ্যমে আগের দিনের তেলের চড়া দামে কিছুটা লাগাম পড়ল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক তেলের বাজারের এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময় দুপুরের দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রতি ব্যারেলে ৮৫ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ১১৪.৪৭ ডলারে নেমে আসে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর প্রতি ব্যারেলে ১.১৩ ডলার বা ১.১ শতাংশ কমে দাঁড়ায় ১০১.৬৫ ডলারে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







