ওইমেক্স ইলেকট্রোডের পরিচালনা পর্ষদ সভা স্থগিত
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের পরিচালনা পর্ষদের পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালার ১৯(১) ধারা অনুসারে নির্ধারিত এ সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য বিষয় পর্যালোচনার কথা ছিল।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
