10 November 2026, 11:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের ৭ যাত্রী আহত: আশঙ্কাজনক ৪

Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাত যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কের সানান্দবাড়ী সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত চারজন হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আলম (৫০), ইব্রাহীম (৬০), সাজু (৩৫) ও সিরাজ (৪২)। এ ছাড়া একই গ্রামের সওদাগর (৪০), ছামাদ ও ইসমাইল হোসেন আহত হয়েছেন।

Original report: Jamalpur News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending