দামুড়হুদায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো সনি ও দোয়েল ব্রিকস

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটা ভেঙে ফেলেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়ায় কলেজসংলগ্ন সনি ব্রিকস ইটভাটা ভাঙার মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। পরে উপজেলার দর্শনার দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটিও ভেঙে ফেলা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসের চিমনিসহ ভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে প্রশাসনের অভিযানিক দল দোয়েল ইটভাটায় গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় পুরো এলাকায় প্রশাসনের তৎপরতা দেখা যায়।
অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন এবং চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗