দর বৃদ্ধিতে শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল।
এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আগের কার্যদিবসের সমাপনী দর ছিল ৪ টাকা ১০ পয়সা, আজ সমাপনী দর হয়েছে ৪ টাকা ৫০ পয়সা। যা কোম্পানিটিকে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড (টিবি১০ওয়াই০৫৩২)। এর দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
