রাজনীতিতেও হাইব্রিড থিউরি আবিষ্কার: নেতা হওয়ার সর্টকাট উপায়
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
ইদানীং সব কিছুর ন্যায় রাজনীতিতে উচ্চ ফলনশীল হঠাৎ হঠাৎ নেতা হতে দেখা যাচ্ছে, এখন রাজনীতিতে সফল হতে খুব বেশি কিছু লাগে না—যোগ্যতা থাকলে ভালো, না থাকলেও চলে। দরকার শুধু সঠিক পরিচয়, সঠিক সময়ে সঠিক ক্ষমতাবান মানুষের পাশে থাকা এবং সুযোগ বুঝে সঠিক দরজায় কড়া নাড়া।
নামকরা অভিনেতা-অভিনেত্রী। কয়েক বছর টপ চার্টে ছিলেন। এখন জনপ্রিয়তায় ভাটা। ক্যারিয়ারও অনেকটা শেষের পথে। বিনোদন জগতের আলো কমে এলে রাজনীতির আলোয় দাঁড়ানো—Successful.
বাবা বড় ব্যবসায়ী। ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। ব্যবসা করবে, পাশাপাশি রাজনীতিও করবে। পরিচয় আছে, অর্থ আছে, পরিচিতি আছে—Successful.
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
